Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

President Murmu Adi mahotsav 2024: আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি, আদিবাসী ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য

President inaugurated the Adi Mohotsav 2024
President inaugurated the Adi Mohotsav 2024

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে বার্ষিক জাতীয় আদিবাসী উৎসব আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি৷ আদিবাসী ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য এই আদি মহোৎসবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও। আদিবাসী বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের উপজাতীয় ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করবে।

আদিবাসী বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই উৎসবে ৩০০টিরও বেশি স্টল থাকবে, যেখানে উপজাতীয় শিল্প, হস্তশিল্প, প্রাকৃতিক পণ্য এবং উপজাতীয় রন্ধনপ্রণালীর বৈচিত্র্যময় প্রদর্শনের প্রস্তাব দেওয়া হবে। এছাড়াও সারাদেশ থেকে এক হাজার কারিগর অংশ নেবেন এবং তাঁদের নৈপুণ্য প্রদর্শন করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপজাতীয় খাবার প্রদর্শনের জন্য একটি পৃথক ফুডকোর্টও স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…