Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Digital house of Gujarat Assembly: গুজরাট বিধানসভার ডিজিটাল হাউস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি, তুলে ধরলেন প্রযুক্তির সুফলের কথা

President Draupadi Murmu
President Draupadi Murmu

 

গান্ধীনগর, ১৩ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার গুজরাট বিধানসভার ডিজিটাল হাউস উদ্বোধন করেছেন। জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সূচনার পরে বিধায়কদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘এক দেশ, এক অ্যাপ্লিকেশন’ বিধানসভার কাজে গতি এবং স্বচ্ছতা আনবে। তিনি বলেন, জনপ্রতিনিধিদের নিজস্ব নির্বাচনী এলাকার নাগরিকদের মুখোমুখি স্থানীয় সমস্যাগুলি আরও ভালভাবে তুলে ধরতে সহায়তা করবে প্রযুক্তি।

রাষ্ট্রপতি বলেন, ডিজিটাইজেশনের পরে এই বিধানসভা সেরা অনুশীলনগুলিও গ্রহণ করতে পারে। এই ঐতিহাসিক উদ্যোগের জন্য নিজের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বিধানসভায় নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। একইসঙ্গে এনার্জি, স্টার্ট আপ, শিক্ষা এবং পরিবেশ-সহ বিভিন্ন ক্ষেত্রে গুজরাটের অবদানেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই প্রাপ্তিকে গুজরাট বিধানসভার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেছেন। তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যে ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে যা প্রশাসনে দক্ষতা এবং স্বচ্ছতা এনেছে। বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরী জানিয়েছেন, ডিজিটাল ব্যবহারের জন্য প্রতিটি বিধায়ককে দু'টি করে ট্যাবলেট দেওয়া হয়েছে।


You might also like!