প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ম্যাগ্রে

Chief Justice Magret, Kolkata News , Bangla News , Kolkata Khobor , bangla Khobor , Duranta Barta
Chief Justice Magret, Kolkata News , Bangla News , Kolkata Khobor , bangla Khobor , Duranta Barta

 


শ্রীনগর, ১৩ অক্টোবর : জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শপথ নিলেন আলি মহম্মদ ম্যাগ্রে। বৃহস্পতিবার তাঁকে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি বিচার বিভাগীয় কর্তা, আইনজীবী এবং সিভিল ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিচারপতি ম্যাগ্রেকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার পদোন্নতির সুপারিশ করেছিল।

বিচারপতি ম্যাগ্রে ১৯৬০ সালের ৮ ডিসেম্বর কাশ্মীরের কুলগাম জেলার ওয়াট্টু গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিজ গ্রামে স্কুল শিক্ষা লাভ করেন এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

তিনি ১৯৮৪ সালে একজন আইনজীবী হিসাবে জেলা আদালত এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…