
বেঙ্গালুরু, ২৮ জুন : জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সদস্যদের হাতে নিহত বিজেপি যুব মোর্চার সদস্য প্রভীন নেত্তারু হত্যা মামলায় তিন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে। কর্ণাটকের কোডাগু ও দক্ষিণ কন্নড় জেলায় ৩ পলাতকের ঠিকানায় এই তল্লাশি অভিযান চলে। বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং বহু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
এনআইএ সূত্রের খবর, বিজেপি যুব মোর্চার সদস্য প্রভীন নেত্তারু হত্যা মামলার পলাতকদের খুঁজে বের করার জন্য এনআইএ-এর প্রচেষ্টার অংশ হিসাবে কর্ণাটকের দুটি জেলায় ৩টি স্থানে তল্লাশি চালানো হয়েছে বুধবার। কোডাগু জেলায় আব্দুল নাসির ও আব্দুল রহমান এবং কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার নওশাদের বাড়িতে তল্লাশির সময় ইলেকট্রনিক গ্যাজেট ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে এনআইএ।
