Country

2 years ago

Prashant Kishore slammed Nitish Kumar: নীতীশ কুমারের কিছুই নেই, না দল; না তাঁর ভাবমূর্তি : প্রশান্ত কিশোর

Nitish Kumar -  Prashant Kishore
Nitish Kumar - Prashant Kishore

 

পাটনা, ২৯ আগস্ট : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তীব্র সমালোচনা করলেন নির্বাচন কৌশলী তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, নীতীশ কুমারের কিছুই নেই, না দল; না তাঁর ভাবমূর্তি। বিরোধীদের ''ইন্ডিয়া'' জোটের পরবর্তী বৈঠক প্রসঙ্গে মঙ্গলবার প্রশান্ত কিশোর বলেছেন, "যতদূর নীতীশ কুমারের প্রচেষ্টা সম্পর্কিত বিষয়, তাঁর নিজের অবস্থা এতটাই খারাপ যে নিজের রাজ্যে পায়ের ছাপ থাকার কোনও গ্যারান্টি নেই। তাহলে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের জন্য তিনি কী করতে পারেন?"

প্রশান্ত কিশোর আরও বলেছেন, "এমনকি আপনারা যদি ক্রম দেখেন, তাতে কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের পরে আসে ডিএমকে - তাঁরা নিজেদের রাজ্যে জিতেছে এবং ২০-২৫ জন সাংসদ রয়েছে। তাঁরা নিজেদের রাজ্য জয়ের দাবি করতে পারেন। নীতীশ কুমারের কিছুই নেই - না দল; না তাঁর ভাবমূর্তি। কীসের ভিত্তিতে তাঁকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করা হতে পারে?"

You might also like!