Country

2 years ago

Mansukh Mandaviya :প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র দরিদ্রদের জন্য আশীর্বাদ হিসাবে প্রমাণিত হচ্ছে : মনসুখ মান্ডভিয়া

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

 

নয়াদিল্লি, ৮ জানুয়ারি  : প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র দরিদ্রদের জন্য একটি আশীর্বাদ । সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এদিন তিনি দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পিএসিএস (প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি) সম্পর্কিত জাতীয় মেগা কনক্লেভে অংশ নেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলি দরিদ্রদের জন্য আশীর্বাদ হিসাবে প্রমাণিত হচ্ছে। এই কেন্দ্রগুলিতে জেনেরিক ওষুধগুলি ৫০ থেকে ৯০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ভারত সরকারের মেডিসিন বিভাগের পোর্টালে জন ঔষধি কেন্দ্র খোলার জন্য সারাদেশ থেকে ৪৪০০ টিরও বেশি পিএসিএস অনলাইনে আবেদন করেছে। যার মধ্যে ২৩০০ টিরও বেশি কমিটিকে জন ঔষুধী কেন্দ্র খোলার স্বীকৃতি দেওয়া হয়েছে। মান্ডভিয়া জানান, পিএসিএস -এর মাধ্যমে জন ঔষধি কেন্দ্রের কার্যক্রম দেশের দরিদ্র অংশের অনেক উপকারে আসবে। এ সব কেন্দ্রে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। সারাদেশে ১০ হাজার ৫০০ টিরও বেশি জন ঔষধি কেন্দ্র কাজ করছে, যেখানে ২২০০ টিরও বেশি ওষুধ পাওয়া যাচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ লক্ষ মানুষ ওষুধ কিনছেন।


You might also like!