Country

2 years ago

Congress president Adhirranjan Chowdhury:নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Congress president Adhirranjan Chowdhury
Congress president Adhirranjan Chowdhury

 

মুর্শিদাবাদ, ১০ জুন  : মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পর রাত পোহাতেই শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনেই ‘রাজনৈতিক হত্যা’র অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের খড়গ্রাম। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে (৪২) খুব কাছে থেকে থেকে গুলি করে পনেরো জন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর পর ছয় রাউন্ড গুলি করা হয় ফুলচাঁদকে। কান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর।

ঘটনাস্থলে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অধীরবাবু। তিনি বলেন, ‘‘এক জন তো মারা গিয়েছেন। তাঁর দেহ দেখে তো আর লাভ নেই। আহত হয়েছেন ৩ জন। কিন্তু যিনি খুন হলেন, তিনিই যেন অপরাধী! তাঁদের আশপাশে পুলিশ ঘুরছে। অভিযুক্তদের পুলিশ গ্রামে আসতে বারণ করছে। আর মৃতের পরিবারকে বলছে, বাড়ি থেকে না বেরোতে!’’প্রদেশ কংগ্রেস সভাপতির সংযোজন, ‘‘খড়গ্রাম পুলিশের মদতে এই ঘটনা ঘটল।’’ তিনি জানান, এ নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও তাঁর কথা হয়েছে।

এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস। সূত্রের খবর, এই খুনের ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।ঘটনার দশ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। ধৃতেরা রতনপুর গ্রামের বাসিন্দা।




You might also like!