Country

2 years ago

Bharat Jodo Nyay Yatra: স্থগিত ভারত জোড়ো ন্যায় যাত্রা! কারণ ব্যাখ্যা করলেন কংগ্রেস নেতা

Rahul's Bharat Jodo Yatra (File Picture)
Rahul's Bharat Jodo Yatra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধী তথা কংগ্রেসের ভারত জোড়ো ন্য়ায় যাত্রা ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে। তবে এই যাত্রা নাকি স্থগিত থাকবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। রাহুল গান্ধী বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে উত্তরপ্রদেশে পা রেখেছেন। বুধবার কানপুর পৌঁছন তিনি। তবে ২৬ মার্চ থেকে ১ মার্চ পর্যন্ত বিরতি যাত্রার।

কারণ হিসেবে জানা যাচ্ছে, ওই সময় রাহুল গান্ধী বিদেশ যাত্রা। এবং রাহুল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে পারেন এই কয়েকদিনের মধ্যেই। এছাড়াও দিল্লিতে তাঁর বিশেষ কাজ রয়েছে। তাই ২৬ থেকে ১ মার্চ পর্যন্ত যাত্রায় বিরতি। বুধবার জানানো হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ জানিয়েছেন, বুধবার কানপুরের যাত্রার শেষের পর ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুই দিনের জন্য় বিরতি। ২৪ ফেব্রুয়ারি সকালে মোরাদাবাদ থেকে ফের শুরু হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এরপর সম্বল, আলিগড়, হাথরাস, এবং আগ্রা জেলাগুলি জুড়ে রাজস্থানের ধোলপুরে পৌঁছবে যাত্রা।

জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বিরতি থাকবে ন্যায় যাত্রায়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভাষণ দেওয়ার কথা রয়েছে রাহুলের। এছাড়াও নয়া দিল্লিতে বৈঠকের কাজেও ব্যস্ত থাকবেন রাহুল। সেই কারণে এই সময়কালে বিরতি থাকবে ন্যায় যাত্রায়।' ২ মার্চ ফের ধোলপুর থেকে শুরু হবে ভারত জোড়া ন্যায় যাত্রা। এরপর মধ্যপ্রদেশের অন্যান্য জেলাগুলি তথা মোরেনা, গোয়ালিয়র, শিবপুরি, গুনা, শাজাপুর এবং উজ্জয়িনীর মধ্যে দিয়ে যাবে। জয়রাম রমেশ আরও জানিয়েছেন, ৫ মার্চ দুপুর ২টোয় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন করবেন রাহুল। শেষবার ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ২৯ নভেম্বর ২০২২ সালে এই মন্দির দর্শন করেছিলেন তিনি।

You might also like!