Country

2 years ago

Porn images on police station's Facebook page: থানার ফেসবুক পেজে পর্ন ছবি!ধন্ধে পুলিশ প্রশাসন

Porn images on police station's Facebook page (Symbolic Picture)
Porn images on police station's Facebook page (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারন মানুষকে সুরক্ষা দেওয়ার জন্যই দেশের আইন ও পুলিশ কাজ করে চলেছে। এবার সেই প্রশাসন ও  সাইবার ক্রাইম থেকে মুক্তি পেল না। 

উত্তরাখণ্ডের চামোলি থানার ফেসবুক পেজে আপলোড হয়ে গেল বেশ কিছু পর্ন ছবি! যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়।পুলিশের তরফে জানা গিয়েছে, গত ১০দিন ধরে নাকি পেজটি হ্যাকারদের কবলে। কিন্তু কোনওভাবেই তা উদ্ধার করতে পারছে না সাইবার টিম। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে পেজটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার আপ্রাণ চেষ্টাও চলছে।

তবে এই প্রথম নয়, এর আগেই একাধিকবার থানার ফেসবুক পেজ হ্যাক হওয়ার খবর উঠে এসেছে শিরোনামে। গত অক্টোবরে উত্তরাখণ্ডেরই একাধিক জেলার থানায় এমন ঘটনা ঘটেছিল। বেশ কিছু আপত্তিকর ছবি আপলোড করে দেওয়া হয়েছিল ফেসবুক পেজে। এবারও একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে অনলাইন নিরাপত্তা নিয়ে। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, পুলিশ যখন নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন আমজনতার সুরক্ষার দায়িত্ব কীভাবে নেবে?

পুলিশের তরফে জানানো হয়েছে যারা এমন ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

You might also like!