Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Atal Bihari Vajpayee's Birthday: অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে ইন্দোরে আয়োজিত কর্মসূচীতে ভার্চুয়াল অংশ নেবেন প্রধানমন্ত্রী

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

ভোপাল, ২৫ ডিসেম্বর: মধ্যপ্রদেশের ইন্দোরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'শ্রমিকদের কল্যাণে নিবেদিত কর্মসূচিতে ভার্চুয়াল অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে অনুষ্ঠানে উপস্থিত হুকুমচাঁদ মিলের শ্রমিকদের সাথে কথাও বলবেন তিনি। এই তথ্য জানিয়েছেন জনসংযোগ আধিকারিক মহেশ দুবে।

তিনি জানান, ইন্দোরের নন্দ নগর এলাকায় অবস্থিত কনকেশ্বরী ধামে সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হবে। প্রসঙ্গত, ১৯৯২ সালে হুকুমচাঁদ মিল বন্ধ হয়ে যায়। আটকে পরে শ্রমিকদের আর্থিক পাওনা। এরপর ৩০ বছর ধরে চলা বিচারাধীন মামলায় মধ্যপ্রদেশ সরকারের আইনি মধ্যস্থতায় ২০ ডিসেম্বর হাইকোর্টে অর্থ জমা পড়ে।এই অনুষ্ঠানে হুকুমচাঁদ মিলের ৪ হাজার ৮০০ শ্রমিকের পরিবারের প্রায় ২৫ হাজার সদস্য উপকৃত হবেন।এদিন মুখ্যমন্ত্রী ৩২২ কোটি টাকার উন্নয়ন কাজের ভূমিপুজো করবেন এবং ১০৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…