Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

PM Modi's Mahakumbh speech on arrival in Bhopal:ভোপালে পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর মহাকুম্ভে ভাষণ

PM Modi's Mahakumbh speech on arrival in Bhopal
PM Modi's Mahakumbh speech on arrival in Bhopal

 

ভোপাল, ২৫ সেপ্টেম্বর  : একদিনের মধ্যপ্রদেশ সফরে সোমবার ভোপাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখানে ভেল-এর জাম্বরি গ্রাউন্ডে বিজেপি কর্মীদের আয়োজিত মহাকুম্ভে ভাষণ দেবেন। মহাকুম্ভে অংশ নিতে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক কর্মী এখানে পৌঁছেছেন। কর্মীদের উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।

এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে সকাল ১০টা ৫৫ মিনিটে ভোপাল পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এখানে রাজা ভোজ বিমানবন্দরে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। এখান থেকে হেলিকপ্টারে করে জাম্বরি মাঠের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুই ঘণ্টারও বেশি সময় ভোপালে থাকবেন প্রধানমন্ত্রী। লোকশিল্পীরা মোদীর জন্য বিশেষ অনুষ্ঠান পরিবেশন করে।

একটি খোলা জিপে করে প্রধানমন্ত্রী জাম্বরি মাঠে প্রবেশ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও বিজেপি রাজ্য সভাপতি বিষ্ণুদত্ত শর্মা।


You might also like!