Breaking News

 

Country

3 years ago

Vande bharat express: প্রথম বন্দে ভারত পাচ্ছে রাজস্থান, ১২ এপ্রিল ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

PM Modi to inagurate Vande bharat express
PM Modi to inagurate Vande bharat express

 

নয়াদিল্লি, ১১ এপ্রিল : আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে ভারত, একইসঙ্গে রাজস্থান পাচ্ছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ১২ এপ্রিল, বুধবার রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ এপ্রিল বেলা এগারোটা নাগাদ রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাজস্থানের জয়পুর থেকে দিল্লি ক্যান্টনমেন্ট রেল স্টেশনের মধ্যে চলাচল করবে। এই বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু হবে ১৩ এপ্রিল থেকে। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের জন্য নির্ধারিত সময়সূচী অনুসারে, ৫ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে আজমের থেকে দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছবে।


You might also like!