Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Narendra Modi : পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ : প্রধানমন্ত্রী

Narendra Modi (File Picture )
Narendra Modi (File Picture )

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হল ভারতীয় গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, "স্বাধীনতার পর ৪ দশকেও কংগ্রেস বুঝতে পারেনি গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা কতটা প্রয়োজন। এরপরে যে জেলা পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিল, তা কংগ্রেস শাসনকালে নিজস্ব ভাগ্যে ছেড়ে দেওয়া হয়েছিল।" সোমবার হরিয়ানায় ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদের উদ্বোধন উপলক্ষ্যে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "অমৃতকালের সংকল্প বাস্তবায়নের জন্য দেশ এখন দৃঢ় সংকল্পের সঙ্গে এগিয়ে যাচ্ছে। পূর্ণ উদ্যমে ঐক্যবদ্ধ হয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ।"

প্রধানমন্ত্রী বলেছেন, "যে কোনও ক্ষেত্রে বড় পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে জেলা পঞ্চায়েতগুলির। এমন পরিস্থিতিতে বিজেপির প্রতিনিধি হিসেবে আপনাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অমৃতকালের ২৫ বছরের যাত্রায় আমাদের বিগত কয়েক দশকের অভিজ্ঞতার কথাও মাথায় রাখতে হবে। স্বাধীনতার পর ৪ দশক ধরে কংগ্রেস বুঝতে পারেনি গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা কতটা প্রয়োজন। এর পরে যে জেলা পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিল, তা কংগ্রেসের শাসনকালে নিজস্ব অবস্থাতেই ছেড়ে দেওয়া হয়েছিল।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "একটি উন্নত ভারতের লক্ষ্যে আপনাদের নিজেদের জেলার বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। কে কি কাজ করবে, কিভাবে কাজ করবে... এর জন্য আপনারা ৫ বছরের মানচিত্র তৈরি করুন।" মোদী বলেছেন, "এমন অনেক বিষয় রয়েছে যার উপর আপনারা আলোচনা করতে পারেন, লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং প্রতি মাসে রিপোর্ট নিতে পারেন। জনতা জনার্দন ভগবানের রূপ, জনসাধারণ যদি আমাদের যে কোনও জায়গায় কাজ করার সুযোগ দেয়, তার অর্থ আমাদের সমস্ত হৃদয় দিয়ে সেই কাজে নিযুক্ত থাকতে হবে।"


You might also like!