Country

2 years ago

Narendra Modi : শিক্ষাই দেশের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে : প্রধানমন্ত্রী

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২৯ জুলাই : শিক্ষাই দেশের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে, যে লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তা অর্জনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার সকালে দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপমে সর্বভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষাই দেশের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে, যে লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তা অর্জনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারাই এই লক্ষ্যের প্রতিনিধি।"

প্রধানমন্ত্রী বলেছেন, "জাতীয় শিক্ষানীতি ভারসাম্যপূর্ণ উপায়ে ভবিষ্যত প্রযুক্তিতে চিরাচরিত জ্ঞান ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে...গবেষণা বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশের শিক্ষাবিদরা কঠোর পরিশ্রম করেছেন...আমাদের শিক্ষার্থীরা নতুন ব্যবস্থা সম্পর্কে ভালভাবে সচেতন, তাঁরা জানেন ১০ ২ শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ৫ ৩ ৩ ৪ আনা হচ্ছে।" প্রধানমন্ত্রীর কথায়, "কাশীর রুদ্রাক্ষ থেকে আধুনিক ভারতের এই মন্ডপম পর্যন্ত, অখিল ভারতীয় শিক্ষা সমাগমের যাত্রায় একটি বার্তা রয়েছে। যা প্রাচীনতা ও আধুনিকতার সঙ্গম। আমাদের শিক্ষা ব্যবস্থা ভারতের ঐতিহ্য রক্ষা করছে, যখন দেশ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে।"

You might also like!