Country

3 years ago

Narendra Modi : কৌশল ঠিক করতে মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী, বিরোধীরাও মিলিত হলেন আবার

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : সংসদের চলতি বাজেট অধিবেশনে সরকারের কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চলতি বাজেট অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিনও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, প্রহ্লাদ যোশী, অনুরাগ সিং ঠাকুর, কিরেণ রিজিজু, পীযূষ গোয়েল প্রমুখ।

এদিকে, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে বিরোধীরাও বদ্ধপরিকর। এদিন সকালে বিরোধীরাও ফের একবার মিলিত হন। সংসদে রাজ্যসভার বিরোধী নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি বৈঠক করেন। এদিন সকালেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "সংসদ চলতে না দেওয়া এবং আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি উপেক্ষা করা তাঁদের ষড়যন্ত্র। তাঁরা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করতে চায় না। এর আগে বিভিন্ন সময়ে মোদীজি বিদেশে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।"


You might also like!