
নয়াদিল্লি, ৪ মার্চ : পরিকাঠামোর উন্নয়ন হলে স্বাভাবিকভাবেই দেশের বৃদ্ধির পথও প্রশস্ত হয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, সরকারের সমস্ত সেক্টরকে পরিকাঠামো উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি আমি। শনিবার বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, এই ওয়েবিনারের মূল বিষয় হল-"পরিকাঠামো ও বিনিয়োগ"। এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো যত মজবুত হবে, তত বেশি মেধাবী তরুণরা কাজে এগিয়ে আসবে। তাই আমাদের দক্ষতা উন্নয়ন, প্রকল্প উন্নয়ন, এবং উদ্যোক্তার উপর ফোকাস করা উচিত। ভৌত পরিকাঠামোর পাশাপাশি আমাদের দক্ষতার দিকেও নজর দিতে হবে।
ওয়েবিনারে প্রধানমন্ত্রী আরও বলেছেন, এবারের বাজেট পরিকাঠামো সেক্টরে নতুন প্রবৃদ্ধির শক্তি প্রদান করবে। একটি দেশের উন্নয়নের প্রক্রিয়ায় পরিকাঠামোগত উন্নয়ন সবসময়ই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
