Country

3 years ago

Narendra Modi : ডিজিটাল পেমেন্ট বাস্তুতন্ত্র ভারতে শাসন ব্যবস্থা ও আর্থিক অন্তর্ভুক্তি পরিবর্তন করেছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : বিগত কয়েক বছরে আমরা অত্যন্ত সুরক্ষিত, বিশ্বস্ত এবং দক্ষ পাবলিক ডিজিটাল পরিকাঠামো তৈরি করেছি। আমাদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম শাসন ব্যবস্থা ও আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবনযাত্রায় আমূল পরিবর্তন করেছে। জি-টোয়েন্টি গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের প্রথম বৈঠকে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় কনজিউমার্স এবং উৎপাদনকারীরা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা আশা করছি আপনারা বিশ্ব অর্থনীতিতে একই ইতিবাচক চেতনা প্রেরণ করতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, জি-টোয়েন্টি গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের প্রথম বৈঠক-এফএমসিডিজি শুক্রবার বেঙ্গালুরুতে শুরু হচ্ছে। দু''দিনের এই বৈঠকে সদস্য দেশগুলির প্রায় ৫০০ প্রতিনিধি, নিমন্ত্রিত ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন,আমাদের জি-টোয়েন্টি প্রেসিডেন্সির সময়, আমরা একটি নতুন ফিনটেক প্ল্যাটফর্ম তৈরি করেছি, যা আমাদের গ্লোবাল জি-২০ অতিথিদের ভারতের পাথব্রেকিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই ব্যবহার করতে সহায়তা করবে।


You might also like!