
লখনউ, ১০ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হওয়া উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩ চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করতে শুক্রবার সকালেই লখনউ-তে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
