Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 year ago

Smriti Irani :জনগণ নয়, নিজেদের স্বার্থে কাজ করছেন ইন্ডি জোটের লোকজন : স্মৃতি ইরানি

Smriti Irani
Smriti Irani

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-সহ ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, "জনগণ নয়, নিজেদের স্বার্থে কাজ করছেন ইন্ডি জোটের লোকজন।" স্মৃতি ইরানি আরও বলেছেন, "তাঁরা নিজেদের জন্য বিশেষ মর্যাদা চায়, যাতে আবারও জম্মু ও কাশ্মীরের কোষাগার লুট করতে পারে।"

বুধবারই জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় সেখানকার বিধানসভায়। শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এই প্রস্তাব পেশ করার পরেই বিধানসভায় হট্টগোল শুরু হয়। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়কেরা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ করানো হয়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার স্মৃতি ইরানি বলেছেন, "আমি কংগ্রেস, এনসি এবং ইন্ডি জোটের সমস্ত নেতাদের জিজ্ঞাসা করতে চাই, ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে, জম্মু ও কাশ্মীরের আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দেওয়া হয়েছে - কংগ্রেস এবং ইন্ডি জোট কি সেই অধিকারগুলির বিরুদ্ধে দাঁড়াবে? গতকালের প্রস্তাব কংগ্রেস এবং ইন্ডি জোট নেতাদের চরমপন্থা ও সন্ত্রাসবাদের জন্য কৌশলী সমর্থন দেখায়।"

You might also like!