Country

3 years ago

Holi 2023 : রঙের উৎসবে মেতেছে গোটা দেশ; মথুরা-বৃন্দাবনে হোলি উদযাপন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৮ মার্চ : দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে রঙের উৎসব হোলি। উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে দেশ-বিদেশ থেকে এই উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটেছে। লাঠ-মারহোলি এখানে বিশেষ জনপ্রিয়। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি জানান, হোলি হল জীবন ও প্রকৃতির ঔদার্যের প্রতীক। এই উৎসব দেশের বৈচিত্র্যরমধ্যে ঐক্যের আদর্শ তুলে ধরে।

হোলি উপলক্ষে বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারী মন্দিরে বুধবার সকালে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল। রঙের উৎসবে হোলিতে মেতে ওঠেন মানুষজন। হোলি উপলক্ষে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সরোবরে পুণ্যস্নান করেন ভক্তরা, সরোবরে স্নান করার পর স্বর্ণ মন্দিরে প্রার্থনাও করেন তাঁরা।


You might also like!