Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Narendra Modi : 'মণিপুরে দ্রুত শান্তি ফিরবে', লোকসভায় আশ্বাস প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি : অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে মণিপুরকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, আসলে সেরাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার ইচ্ছাই ছিল না বিরোধীদের। সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের সময়ে তাঁরা হট্টগোল করেছেন। মোদী সাফ জানান, মণিপুরের পাশে রয়েছে গোটা দেশ।

প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির উর্ধ্বে উঠে মণিপুর নিয়ে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই সময়ে শুনতে চাননি বিরোধীরা। কিন্তু কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মণিপুরে শান্তি ফেরাতে চেষ্টা করছে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। দ্রুত শান্তি ফিরবে সেরাজ্যে। মা-বোনেদের আশ্বস্ত করে বলতে চাই, দেশ আপনাদের পাশেই রয়েছে।”

এদিনের ভাষণের মণিপুর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর ভারতমাতার প্রসঙ্গ উত্থাপনের কড়া নিন্দা করেন। মোদী বলেন, সরকার বলেছিল মণিপুর নিয়ে আলোচনায়। কিন্তু ওরাই তা হতে দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালই মণিপুর নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন। আর এই লোক ভারতমাতাকে যারা টুকরো টুকরো করেছে, সেই মায়ের দুঃখের কথা বলে! কংগ্রেসের ইতিহাস মা ভারতীকে ছিন্নভিন্ন করার ইতিহাস। বক্তৃতা দিতে গিয়ে মোদী আরও বলেন, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিজের হৃদয়ের মধ্যে রাখেন তিনি।

গত ৩ মে থেকে হিংসায় জ্বলছে মণিপুর, কিন্তু সেই বিষয়ে একবারের জন্যও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাগাতার তাঁর বিবৃতি দাবি করার পরে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলি। জবাবি ভাষণ দিতে গিয়ে প্রথম দেড় ঘণ্টা বিরোধীদের নানা বিষয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই সময়ে একাধিকবার সংসদে মণিপুরের নামে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। মণিপুর নিয়ে মোদীর নীরবতার জেরে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিরোধীরা। মোদীর ভাষণের সময় অধিবেশনে অনুপস্থিত ছিলেন বিরোধীরা। টানা দু’ঘণ্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত নস্যাৎ হয়ে যায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব।

You might also like!