Country

2 years ago

Sharad Pawar gets invitation: 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলেন পওয়ার, চিঠি লিখে জানালেন নিজের মনের কথা

Sharad Pawar gets invitation (File Picture)
Sharad Pawar gets invitation (File Picture)

 

মুম্বই, ১৭ জানুয়ারি: অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পেলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। আমন্ত্রণপত্র পাওয়ার পর শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাইকে চিঠিও লিখেছেন শরদ পওয়ার। চিঠিতে নিজের মনের কথা তুলে ধরেছেন তিনি।

শরদ পওয়ার চিঠিতে জানিয়েছেন, "২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হওয়ার পর, আমি নির্দ্বিধায় সময় বের করে দর্শনের জন্য আসব এবং ততক্ষণে রাম মন্দিরের নির্মাণ কাজও শেষ হয়ে যাবে।" অর্থাৎ ২২ জানুয়ারি যে তিনি যাচ্ছেন না, তা বুঝিয়ে দিলেন শরদ পওয়ার।

You might also like!