
জম্মু, ১৮ অক্টোবর: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি চালাল পাকিস্তানি রেঞ্জার্সরা। পাক সেনার গুলিতে জম্মুর আর্নিয়া সেক্টরে গুলিবিদ্ধ হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র দুই জওয়ান। ওই দুই জওয়ানকে চিকিৎসার জন্য জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ পিআরও জানিয়েছেন, বিনা প্ররোচনায় গতকাল পাকিস্তান রেঞ্জার্সরা, আর্নিয়া সেক্টরে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। বিএসএফ জওয়ানরা যথাযোগ্য জবাব ফিরিয়ে দেন।
বিএসএফ পিআরও আরও জানিয়েছেন, পাক রেঞ্জার্সরদের গুলিতে দুই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় দুই বিএসএফ জওয়ানকে জম্মুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা বুধবার সকাল পর্যন্ত জানা যায়নি।
