Country

3 years ago

BSF : অমৃতসরে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার হেরোইন ভর্তি তিনটি প্যাকেট

pak drone shot down by bsf in punjab
pak drone shot down by bsf in punjab

 

অমৃতসর, ১১ মার্চ : পঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামালেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। গুলি লাগার পর কৃষিজমিতে গিয়ে পড়ে ওই ড্রোনটি। তল্লাশি চালানোর পর তিনটি প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেট থেকে মিলেছে হেরোইন।

শনিবার সকালে বিএসএফ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.১২ মিনিট নাগাদ অমৃতসরের ধনোয়ে কালানের কাছে একটি ড্রোনের শব্দ শুনতে পান। ড্রোনটি পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসছিল। তৎক্ষণাৎ বিএসএফ জওয়ানরা গুলি চালান এবং মাটিতে আছড়ে পড়ে ড্রোনটি। তল্লাশি চালানোর পর তিনটি প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেট থেকে মিলেছে ৩.০৫৫ কেজি হেরোইন।

You might also like!