
রায়পুর, ১০ জানুয়ারি : ছত্তিশগড় ড্রাইভার ফেডারেশনের ডাকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ৬৫ হাজারেরও বেশি বাস-ট্রাক চালক। ছত্তিশগড় হাইওয়ে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও এই আন্দোলনকে সমর্থন করেছে। বুধবার সকাল থেকেই রায়পুরের তেলিবান্ধা এলাকায় জড়ো হন চালকরা।
চালকদের সংগঠনের রাজ্য সভাপতি প্রীতম সেন জানিয়েছেন, সরকার আমাদের সঙ্গে কথা না বলে পরিবহণকারীদের সঙ্গে কথা বলেছে, সেজন্য সরকারকে হিট অ্যান্ড রান আইন প্রত্যাহার করতে হবে। ছত্তিশগড় ড্রাইভার অ্যাসোসিয়েশন সমস্ত চালককে তাদের মালিকের বাড়িতে বা অফিসে গাড়ি পার্ক করে নিরাপদে বাড়িতে আসতে বলেছে। এই কালো আইন সরকার প্রত্যাহারও করেনি বা লিখিতভাবে আমাদের কাছেও কিছু দেওয়া হয়নি। আগে তাঁরা জানিয়েছিল যে যতক্ষণ না লিখিত অনুমতি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত স্টিয়ারিং ছাড় আন্দোলন চলবে এবং পথে কিছু ঘটলে যারা গাড়ি চালাচ্ছেন তারা নিজেরাই দায়ী থাকবেন। কিছু দুর্ঘটনা রাস্তায় হলে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের কিছু করার থাকবে না। প্রীতম সেন জানান, সম্প্রতি ২৮টি রাজ্যের চালক ইউনিয়ন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে জড়ো হয়েছিল। সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকার যদি তাদের আইন প্রত্যাহার না করে, তাহলে ১০ জানুয়ারি থেকে সবাই অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে।
