Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Meta: বিভ্রাট ফেসবুক ও হোয়াটসঅ্যাপে, সমস্যা মিটিয়ে ফেলল মেটা

Socal Media
Socal Media

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : আচমকাই বুধবার রাতে সমগ্র বিশ্বে হঠাৎ করেই পরিষেবা থমকে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপে। থমকে যায় ইনস্টাগ্রামও। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। বুধবার গভীর রাতে এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রাট দেখা দেয়। অনেক রাত পর্যন্ত পরিষেবা ঠিক হয়নি। পরে অবশ্য সমস্যা মিটিয়ে ফেলে মেটা।

কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, তা নিয়ে মেটার তরফে কিছুই জানানো হয়নি। বুধবার রাত সাড়ে এগারোটা থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, মেসেঞ্জার-এর গ্রাহকরা সমস্যার সম্মুখীন হন। মেটার তরফে জানানো হয়, ‘আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীরা আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

You might also like!