
মুম্বই, ২৪ জুলাই : বৃষ্টি থামছেই না মহারাষ্ট্রে, বরং বৃষ্টি দাপট একটু একটু করে বাড়ছে। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারী বৃষ্টির "কমলা" সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের রায়গড়-সহ ৬টি জেলায়। মহারাষ্ট্রের রায়গড়, সিন্ধুদুর্গ, রত্নাগিরি, পুণে, কোলহাপুর ও সাতারা জেলায় ভারী বৃষ্টির "কমলা" সতর্কতা জারি করা হয়েছে আগামী ২৭ জুন পর্যন্ত।
বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত অবস্থা মুম্বইয়ে, সেখানে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। একটানা বৃষ্টির জেরে মুম্বইয়ের রাস্তায় জল জমে গিয়েছে। ফলে শ্লথ গতিতে চলাচল করছে যানবাহন। এই অবস্থায় মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
