Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Narendra Modi: অপারেশন সিঁদুর ভারতীয়দের সংস্কৃতি ও অনুভূতির প্রকাশ,প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

দাহোদ, ২৬ মে : পাকিস্তান ও পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীদের ফের হুঁশিয়ারি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে দেয়, তাহলে তাদের শেষ হওয়া অনিবার্য। তাই অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়। এটি আমাদের ভারতীয়দের সংস্কৃতি এবং অনুভূতির প্রকাশ।" প্রধানমন্ত্রী মোদী সোমবার গুজরাটের দাহোদের অনুষ্ঠান মঞ্চ থেকে আরও বলেছেন, "সন্ত্রাসীরা ১৪০ কোটি ভারতবাসীকে চ্যালেঞ্জ জানিয়েছিল। অতএব, দেশবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, মোদী সেই দায়িত্বই পালন করেছে।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আজ ২৬ মে। ২০১৪ সালের এই দিনে, আমি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি।" মোদীর সংযোজন, "এই অঞ্চলটি ভারত মাতা এবং মানবতা রক্ষার জন্য আমাদের তপস্যা এবং ত্যাগের প্রতিফলন ঘটায়। একবার ভাবুন তো, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা যা করেছে তার পরেও কি ভারত চুপ থাকতে পারে? মোদী কি চুপ থাকতে পারবে?" এরপরই প্রধানমন্ত্রী বলেছেন, যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে দেয়, তাহলে তাদের শেষ হওয়া অনিবার্য।

You might also like!