Country

3 years ago

Ludhiana Court : লুধিয়ানায় আদালত চত্বরের বাইরে চলল গুলি, গুলিবিদ্ধ একজন যুবক

Ludhiana Court
Ludhiana Court

 

লুধিয়ানা, ৭ ফেব্রুয়ারি : পঞ্জাবের লুধিয়ানায় আদালত চত্বরের বাইরে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এক ব্যক্তি। তিন রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ জানিয়েছে, হিমাংশু নামে ওই যুবকের হাতে একটি গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দু'জন সন্দেহভাজনকে পাকড়াও করেছে পুলিশ।

দু'টি গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতার জেরে এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। অতিরিক্ত ডিসিপি সমীর বর্মা বলেছেন, হিমাংশু এবং জসপ্রীত সিং নামে দু'জন একটি মামলার শুনানির জন্য আদালতে যাচ্ছিলেন, সেই সময় অপর পক্ষের সঙ্গে তাঁদের ঝামেলা হয়। দুষ্কৃতীরা গুলি চালালে হিমাংশু গুলিবিদ্ধ হয়েছে। মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!