Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Intruder killed in Punjab : সতর্ক করা সত্ত্বেও শোনেনি! পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী

One Intruder killed in Punjab  (Symbolic Picture)
One Intruder killed in Punjab (Symbolic Picture)

 

অমৃতসর, ১১ আগস্ট : পঞ্জাবের তরন তারণ জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে নিকেশ হয়েছে এক পাকিস্তানি দুষ্কৃতী/অনুপ্রবেশকারী। শুক্রবার ভোরে ওই পাক অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসছিল, তাকে সতর্ক করেছিলেন বিএসএফ জওয়ানরা। সতর্ক করা সত্ত্বেও কোনও কথায় কর্ণপাত করেনি সে। ঝুঁকির আশঙ্কায় বিএসএফ জওয়ানরা গুলি চালান, তাতেই ওই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে।

বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও জানিয়েছেন, "শুক্রবার, ১১ আগস্ট ভোরের দিকে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানরা তরন তারণ জেলার অন্তর্গত থেকালান গ্রামের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত কাঁটাতারের কাছে এক পাকিস্তানি দুর্বৃত্ত/অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। জওয়ানরা তাকে সতর্ক করেন, কিন্তু সে থেমে থাকেনি এবং এগিয়ে আসতে থাকে। আসন্ন ঝুঁকি অনুধাবন করে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষায় দুষ্কৃতীকে লক্ষ্য করে উপর গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"


You might also like!