Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Road Accident in Uttrakhand : উত্তরাখণ্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি; মৃত্যু একজনের, গুরুতর আহত ৫ জন

Road accidents (Symbolic Picture)
Road accidents (Symbolic Picture)

 

নৈনিতাল, ১৩ নভেম্বর : দেবভূমি উত্তরাখণ্ডে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং শীত আসছে; বিশেষ করে পাহাড়ি এলাকায় কুয়াশার কারণে এই মরশুমে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। সোমবারই উত্তরাখণ্ডের নৈনিতালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৬ জন। একটি গাড়িতে ৬ জন ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সোমবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জাউরাসির কাছে খাদে পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতে ৬ জন ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!