Country

2 years ago

sanjay sing :মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতিতে সরব সঞ্জয় সিং, বললেন সংবেদনশীলতা দেখানো উচিত তাঁর

sanjay sing
sanjay sing

 

নয়াদিল্লি, ২৭ জুলাই : রাজ্যসভার অভ্যন্তরে "অসংসদীয়" আচরণের জন্য সাসপেন্ডও হয়েছেন, মণিপুর ইস্যুতে সংসদের উচ্চকক্ষে সরব হয়েছিলেন তিনি। এবার সংসদের বাইরেও মণিপুর ইস্যুতে সরব হয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে সঞ্জয় সিং বলেছেন, "আজ টিম ''ইন্ডিয়া''-র প্রতিবাদের চতুর্থ দিন এবং আমরা দাবি করছি যে প্রধানমন্ত্রী মোদীর সংসদে এসে মণিপুর ইস্যুতে কথা বলা উচিত...মণিপুর জ্বলছে এবং মানুষজন ত্রাণ শিবিরে বসবাস করছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "কিন্তু, প্রধানমন্ত্রী মোদী "ভারত" জোটকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুলনা করছেন এবং বলছেন তিনি ২০২৪ সালে ক্ষমতায় আসবেন। তাঁরা অন্তত কিছুটা সংবেদনশীলতা দেখানো উচিত।"

You might also like!