
ভোপাল, ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার মধ্যপ্রদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ঐতিহাসিক ঐতিহ্য পরিষ্কার করার কর্মসূচি রয়েছে আজ। জনসংযোগ আধিকারিক অরুণ শর্মা জানিয়েছেন, ভারত সরকারের পানীয় জল ও স্যানিটেশন বিভাগ বুধবার মধ্যপ্রদেশের ঐতিহাসিক স্থানগুলিতে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেছে। স্বচ্ছতা হি সেবা–র অধীনে বুধবার বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজিত হয়েছে।
এই অভিযানে সাধারণ জনগণ, যুবকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। অভিযান কর্মসূচিতে জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক, স্বেচ্ছাসেবী ও অ-স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবে। বুধবার সকলে মিলে একসঙ্গে ঐতিহাসিক ঐতিহ্যকে পরিস্কার করবে, প্লাস্টিক দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
