Country

2 years ago

Republic day preparation: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সবরকম প্রস্তুতি তুঙ্গে, কর্তব্যপথে দক্ষতা প্রদর্শনে প্রস্তুত তিন বাহিনী

Republic day preparation (File Picture)
Republic day preparation (File Picture)

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র তন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে ভারতের সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভারতীয় সেনা, নৌ এবং বিমান বাহিনী দিল্লির কর্তব্যপথে নিজদের দক্ষতা প্রদর্শনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এ বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূলত ‘বিকশিত ভারত’, নারী শক্তি এবং আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হচ্ছে।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এবার উপস্থিত থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন সে দেশের ৯৫ সদস্যের এক প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকছেন ক্যাপ্টেন লুইস। এদিকে, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

You might also like!