Om Birla: মঙ্গলবার জয়সলমেরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সফর, রয়েছে বেশ কিছু কর্মসূচি

Om Birla  (File Picture)
Om Birla (File Picture)

 

জয়সলমের, ১০ সেপ্টেম্বর : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মঙ্গলবার জয়সলমের সফরে যাবেন। মিডিয়া ইনচার্জ বাবু লাল শর্মা সূত্রে এই তথ্য জানা গিয়েছে। শর্মা জানিয়েছেন, কর্মসূচি অনুযায়ী তিনি বিমানে মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ রামদেবরা পৌঁছোবেন। জয়সলমের শহরে দুপুর ২টো নাগাদ অধ্যক্ষ বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ওম বিড়লা মহেশ্বরী সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর বিকেল ৪টে নাগাদ বিমানে করে তাঁর তানোর যাওয়ার কর্মসূচি রয়েছে।

সন্ধ্যা ৭টা নাগাদ তিনি ঘন্টিয়ালিতে গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলবেন। তানোতে রাত্রি যাপন করবেন। বুধবার তানোতে সকালের বৈঠক শেষে বিড়লা যোধপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…