
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: রামময় হয়ে উঠল পুরানো দিল্লি রেল স্টেশন। শনিবার সকালে পুরানো দিল্লি রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে অযোধ্যা ধামের উদ্দেশ্যে রওনা হয়েছেন ১,৫০৪ জন রামভক্ত। জয়শ্রীরাম প্রতিধ্বনিতে ধ্বনিত হতে থাকে পুরানো দিল্লি রেল স্টেশন। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সবুজ পতাকা নেড়ে এই বিশেষ ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেছেন, "৫০০ বছর পর ভগবান রাম মন্দিরে এসেছেন, ভক্তদের মধ্যে ভগবান রামের দর্শন নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন পরিস্থিতিতে দিল্লি থেকে বহু ট্রেন অযোধ্যাধামে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় শনিবার ১,৫০৪ জন এখান থেকে অযোধ্যাধামে যাচ্ছেন।"
