
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বারাণসী। বারণসীর পবিত্র ঘাটে সদাসর্বদা ভক্তদের ভিড় চলে পূজা ও। এখানেই রয়েছে কাশি বিশ্বনাথ মন্দির। গঙ্গাপাড়ের মণিকর্নিকা ঘাটকে দেশের অন্যতম পবিত্র শ্মশাণঘাট মনে করা হয়। এবার সেই বারাণসীর ঘাটেই ঘটল এমন এক কদাকার ঘটনা যা বিঘ্নিত করল এই স্থানের মাহাত্বকে।
উল্লেখ্য, মণিকর্নিকা ঘাটে প্রতি বছর মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়ে থাকে। এবছর তিন দিন ব্যাপি অনুষ্ঠান হয়। তারই শেষ দিনের অনুষ্ঠান নিয়েই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, সেই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন বেশ কয়েক জন স্বল্পবসনা নতর্কী। চলছে তাঁদের চটুল নাচের অনুষ্ঠান। মঞ্চের সামনে দর্শকের উপচে পড়া ভিড়। সেই ভিড় থেকে বেশ কয়েক জনকে নৃত্যরত তরুণীদের উদ্দেশে টাকা ওড়াতেও দেখা গিয়েছে।
যদিও মন্দির কর্তৃপক্ষের সাফাই, প্রতি বছর এখানে মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়। এবারও তাই হয়েছে। কেউ চটুল নাচের অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
