Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Weather forecast of jammu and kashmir :২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা

Weather forecast of jammu and kashmir
Weather forecast of jammu and kashmir

 

শ্রীনগর, ২৫ নভেম্বর : জমজমাট শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শীতে কাবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই এখন হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কাশ্মীরের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৭-২৮ নভেম্বর সময়কালে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, ১-৩ নভেম্বরও আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন।

শ্রীনগর থেকে গুলমার্গ, লেহ থেকে কার্গিল সর্বত্রই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। রাতের তাপমাত্রা সর্বত্রই নিম্নমুখী, সকালের দিকে আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাস্তাঘাট। সবমিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেই জমাটি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।


You might also like!