Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Neepa Virus in Kerala: কেরলে নতুন করে কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হননি, বীনা জর্জ বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণে

No new cases of Nipah virus in Kerala, Veena George said the situation is under control
No new cases of Nipah virus in Kerala, Veena George said the situation is under control

 

তিরুবনন্তপুরম, ১৮ সেপ্টেম্বর: কেরলে নতুন করে কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হননি। সোমবার সকালে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। খুশির সঙ্গে বীনা জর্জ বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থমন্ত্রী বীনা জর্জ বলেছেন, "চিকিৎসাধীন ৯ বছরের ছেলেটি ভেন্টিলেটরের বাইরে রয়েছে। বর্তমানে সে অক্সিজেন সাপোর্টে আছে।"

মন্ত্রী জানিয়েছেন, ছেলেটির স্বাস্থ্যের উন্নতি আশাব্যঞ্জক। ১২৩৩ জন এখনও পর্যন্ত সান্নিধ্যে আসা তালিকায় রয়েছেন। মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ২৩ জন। আইএমসিএইচ-এ আছেন ৪ জন। ৩৬টি বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে নিপা সতর্কতার অংশ হিসেবে ৩৪,১৬৭টি বাড়িতে হাউস পরিদর্শন সম্পন্ন হয়েছে।"

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্চ-ঝুঁকিপূর্ণ সংস্পর্শের তালিকায় ৩৫২ জনের নাম রয়েছে। যে সব স্থানে নিপা ভাইরাস নিশ্চিত হয়েছে, সেখানে স্বাস্থ্যকর্মীরা প্রতিরোধ কার্যক্রম জোরদার করেছে।"

You might also like!