
লখনউ, ২১ ডিসেম্বর : করোনা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই, উত্তর প্রদেশের জনগণকে এই অভয় দিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। বৃহস্পতিবার তিনি বলেছেন, "করোনা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার। গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।"
প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি নিয়ে চিন্তা বাড়ছে ভারতে। কেরলের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ৩০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ও ৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক নিজ রাজ্যের জনগণকে অভয় দিয়েছেন।
ব্রজেশ বলেছেন, করোনা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। গতকাল পর্যন্ত রাজ্যে মাত্র ৫ জন করোনা রোগী রয়েছেন এবং সবাই হোম আইসোলেশনে। তাই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।"
