Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Amarnath Yatra 2025: ১ জুলাই থেকে অমরনাথ যাত্রা পথে ‘নো-ফ্লাইং জোন’, ড্রোন নিষিদ্ধের ঘোষণা

Amarnath yatra routes declared 'No Flying Zone'
Amarnath yatra routes declared 'No Flying Zone'

 

শ্রীনগর, ১৭ জুন : অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তার জেরে জম্মু-কাশ্মীর সরকার গোটা যাত্রাপথকে ‘নো-ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করেছে। এই নির্দেশ ১ জুলাই থেকে কার্যকর হয়ে ১০ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতর জানান , এই নিষেধাজ্ঞা পহেলগাঁও ও বালতাল—উভয় রুটেই কার্যকর থাকবে। যেকোনও ধরনের ড্রোন, ইউএভি , হেলিয়াম বেলুন এগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা বা নিরাপত্তা বাহিনীর নজরদারি অভিযানে ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। উল্লেখ্য, চলতি বছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। যাত্রা পথ ও তীর্থযাত্রীদের সুরক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে যাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হচ্ছে না।


You might also like!