Breaking News
 
West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ?

 

Country

3 years ago

Nitish Kumar on Sushil Kumar : উপ-রাষ্ট্রপতি হওয়ার কোনও ইচ্ছে আমার ছিল না, সুশীলের মন্তব্য নিয়ে মস্করা নীতীশের

Nitish Kumar takes a Jibe at Sushil Modi
Nitish Kumar takes a Jibe at Sushil Modi

 

পাটনা, ১১ আগস্ট : উপ-রাষ্ট্রপতি হওয়ার কোনও ইচ্ছে তাঁর ছিল না, জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার। নীতীশ বলেছেন, আপনারা একজনকে (সুশীল মোদী) বলতে শুনেছেন আমি নাকি উপ-রাষ্ট্রপতি হতে চাই। কী দারুণ রসিকতা! এটা ঠিক নয়। আমার এমন কোনও ইচ্ছে ছিল না। নীতীশ কুমারের বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই ক্ষোভে ফুঁসছে বিজেপি।

বুধবারই বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী দাবি করেছিলেন, উপ-রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে ছিল নীতীশের, সেই ইচ্ছে পূরণ না হওয়াতেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, আমার এমন কোনও ইচ্ছে ছিল না। তাছাড়া তাঁরা কী ভুলে গিয়েছে, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি ভোটে আমাদের দল তাঁদের কতটা সমর্থন করেছিল?...আমার বিরুদ্ধে তাঁদের কথা বলতে দিন, যাতে আবার একটি স্থান পায়।


You might also like!