Country

2 years ago

Nisith Pramanik:আগাম জামিনের আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক

Nisith Pramanik
Nisith Pramanik

 

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামিকাল শুক্রবারই শুনানি রয়েছে ওই মামলার।

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা করে পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন নিশীথ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সার্কিট বেঞ্চ। খাতায়কলমে তার পর থেকেই অমিত শাহের সহ-মন্ত্রীকে গ্রেফতারিতে বাধা ছিল না পুলিশের। তার পরেই আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ।

কোচবিহারের সাংসদ নিশীথের আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কোচবিহারের একটি গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

প্রাথমিক ভাবে আদালত মামলাটি শুনানির জন্য সোমবার বেছে নিয়েছিল। কিন্তু নিশীথের আইনজীবী মক্কেলের গ্রেফতারির আশঙ্কার কথা জানিয়ে বারংবার আবেদনের পর আদালত জানিয়ে দেয়, শুক্রবারই মামলার শুনানি হবে। পশ্চিমবঙ্গ সরকারকেও এ ব্যাপারে নোটিস করা হয়েছে।


You might also like!