NIA launched a major operation:বড়সড় অভিযানে নামল এনআইএ, খালিস্তানি গ্যাংস্টার নেক্সাসের বিরুদ্ধে ৬টি রাজ্যে তল্লাশি

NIA launched a major operation
NIA launched a major operation

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : খালিস্তানি গ্যাংস্টার নেক্সাসের বিরুদ্ধে পঞ্জাব-সহ দেশের ৬টি রাজ্যে বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার সকাল থেকে পঞ্জাবের ভাটিন্ডা ও মোগার বিভিন্ন ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। এনআইএ জানিয়েছে, লরেন্স বামবিহা এবং আরশ ডাল্লা গ্যাংয়ের সহযোগীদের সঙ্গে সম্পর্কিত ৫১টি স্থানে ৩টি ক্ষেত্রে ৬টি রাজ্যজুড়ে অভিযান চলছে।

এছাড়াও উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার বাজপুর থানা এলাকায় একটি গান হাউসে চলছে তল্লাশি অভিযান। দেহরাদূনেও চলছে জাতীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। আবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার সুরাটগড় ও রাজিয়াসারে চলছে অভিযান।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…