Country

2 years ago

NIA Raid: সংশোধনাগারে বন্দিদের সন্ত্রাসে মদত,দোষীদের ধরতে সাত রাজ্যের ১৭ জায়গায় এনআই হানা

NIA Raid
NIA Raid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই অভিযানে নেমে পড়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সাতটি রাজ্যের 17টি জায়গায় এনআইএ অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে । মঙ্গলাবর সকাল থেকে অন্যান্য রাজ্য়ের সঙ্গে কর্ণাটক এবং তামিলনাড়ুতে অভিযান চলছে ৷ সূত্রের খবর, সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজনদের সঙ্গে যোগ রয়েছে এই স্থানগুলির ৷ তাই ওই 17টি জায়গায় অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। এই তল্লাশির সঙ্গে সম্প্রতি বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের যোগ থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ঘটনার পিছনে রয়েছে এক লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ জাতীয় তদন্তকারী সংস্থা বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দিদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসে উৎসাহ প্রদান এবং আত্মঘাতী হামলার ষড়যন্ত্র মামলায় চলতি বছরের জানুয়ারিতে একজনের যাবজ্জীবন সাজার পাশাপাশি এবং দুই পলাতক-সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটভুক্ত অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে কেরলের কান্নুর জেলার টি নাসিরের ৷ যিনি 2013 সাল থেকে বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন ৷

অন্যদিকে চার্জশিটে নাম থাকা জুনাইদ আহমেদ ওরফে জেডি এবং সলমন খান বিদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । বাকিরা হলেন সৈয়দ সুহেল খান ওরফে সুহেল, মহম্মদ উমর ওরফে উমর, জাহিদ তবরেজ ওরফে জাহিদ, সৈয়দ মুদাসির পাশা ও মহম্মদ ফয়সাল রব্বানী ওরফে সাদাথ । 8 জনকে ভারতীয় দণ্ডবিধি, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে ৷

অভিযুক্তদের মধ্যে সাতজনের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হাতবোমা এবং ওয়াকি-টকি বাজেয়াপ্ত হয়েছে ৷ এগুলি বাজেয়াপ্ত করার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ গত বছরের 18 জুলাই মামলাটি দায়ের করেছিল । অভিযুক্তদের একজনের বাড়িতে সাতজন জড়ো হয়েছিলেন অস্ত্রগুলি উদ্ধার হয় । 2023 সালের অক্টোবরে এনআইএ এই মামলার তদন্তভার গ্রহণ করে ৷ এরপরেই জাতীয় তদন্তাকারী সংস্থার তরফে প্রকাশ করা হয় যে টি নাসির বেশ কয়েকটি বিস্ফোরণ মামলায় জড়িত ৷ তাঁরা 2017 সালে বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দি থাকাকালীন অন্যান্য অভিযুক্তদের সংস্পর্শে এসেছিলেন । সালাম একটি পকসো মামলায় কারাগারে বন্দি ছিলেন ৷ অন্যরা একটি হত্যা মামলায় জড়িত ছিলেন ।


You might also like!