Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

N F Railways : পণ্য লোডিঙে এনএফ রেলওয়ের স্থির অগ্রগতি বজায়

N F Railways
N F Railways

 

গুয়াহাটি, ১৭ জানুয়ারি : পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২২-এর ডিসেম্বর মাসে ১.০১৭ মিলিয়ন টন (এমটি) লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২০.৫ শতাংশ বেশি। এই অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৮.৮৪৭ এমটি লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২০.৯ শতাংশ বেশি।

এক প্রেসবার্তায় এই তথ্য জানিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, গত বছরের ডিসেম্বরে কয়লা লোডিঙের বৃদ্ধি ঘটেছে ১০৭৬.৯ শতাংশ এবং অন্যান্য আরও কিছু পণ্য সামগ্রীর লোডিং বিগত বর্ষের একই সময়ের তুলনায় একটি ভালো ব্যবধানে বৃদ্ধি ঘটেছে। ওই মাসে খাদ্যশস্য ৩১.৬ শতাংশ, সার ২১.১ শতাংশ, পিওএল লোডিঙে ১৮.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

তিনি জানান, বর্তমান আর্থিক বর্ষে ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর (২০২২) পর্যন্ত বিগত বর্ষের একই সময়ের তুলনায় কয়লা লোডিং ১০১৩.৮ শতাংশ, ডোলোমাইট লোডিং ৯.৬ শতাংশ বেশি হয়েছে। সার লোডিং ১৭.৯ শতাংশ, পিওএল লোডিং ১২.৬ শতাংশ, কনটেইনার লোডিং ১৫.৬ শতাংশ এবং অন্যান্য সামগ্রীর লোডিং ২৪.৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

প্রেসবার্তায় সব্যসাচী দে আরও জানান, পণ্য লোডিঙের ক্ষমতা বৃদ্ধি করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সম্ভাব্য সমস্ত উপায় অনুসন্ধান করছে। এটি ব্যাক-অ্যান্ড সাপ্লাই চেইন বহাল রাখতে ও দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সামগ্রী দ্রুত প্রেরণ করতে নিজের আন্তরিক প্রতিশ্রুতিকেই প্রতিপন্ন করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…