Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

NF Railway : 'বীর বাল দিবস' পালন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

North Eastern Frontier Railway
North Eastern Frontier Railway

 

গুয়াহাটি, ২৬ ডিসেম্বর  : গুরু গোবিন্দ সিংজির স্নেহের পুত্রদের অতুলনীয় আত্মবলিদানকে স্মরণ করতে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে আজ ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ পালন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয় চত্বরে ড. ভুপেন হাজরিকা সভাগৃহে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে গুরু গোবিন্দ সিং-এর দুই পুত্র সাহিবজাদাস বাবা জরাওয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য প্রদান করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা ও অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়ের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন সংঘ ও ইউনিয়নের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আধ্যাত্মিক শিখ গুরু গোবিন্দ সিং-এর চারজন ‘সাহিবজাদা’, যাঁরা ১৭ শতকে শহিদত্ব বরণ করে নিয়েছিলেন, বিশেষত মোঘলদের হাতে নিহত তাঁর পুত্র জরাওয়ার সিং ও ফতেহ সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই ‘বীর বাল দিবস’ পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা শিখ ধর্মাবলম্বীদের বিশ্বাসের জন্য দাঁড়ানো এবং নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে খুব কম বয়সে প্রাণ ত্যাগকারী দুই তরুণ সাহিবজাদার জীবন নিয়ে বক্তব্য পেশ করেন। জেনারেল ম্যানেজার বলেন, স্বাধীনতার ৭৫-তম বর্ষ স্মরণে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে বীর বাল দিবস পালন করা হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…