Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

NF Rail : গত নভেম্বরে ১০৩২টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে তার অধিক্ষেত্রের অধীনে প্রত্যেক রাজ্যের প্রত্যেকটি কোণায় সামগ্রী সরবরাহের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তার অংশ হিসেবে চলতি বছরের নভেম্বর ১,০৩২টি পণ্যবাহী রেক আনলোড করেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য-উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংকের মতো পণ্য ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করে নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে আনলোড করেছে।

আজএক প্রেস বার্তা বিস্তৃত তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ২০২৪-এর নভেম্বর মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৮৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৮৬টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৫৫টি রেক, নাগাল্যান্ডে ১০টি, অরুণাচল প্রদেশে ১০টি এবং মিজোরামে সাতটি রেক আনলোড করা হয়েছে। এছাড়া, ২০২৪-এর নভেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৯৭ পণ্যবাহী রেক ও বিহারে ১৭০টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুত সম্পাদন করা, আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি ঘটেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন-অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি মাল আনলোডিংও বৃদ্ধি পেয়েছে, প্রেস বার্তায় জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।


You might also like!