Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

LPG Price: নতুন বছরের বড় ধামাকা!আর ১০০০ টাকা নয়,অর্ধেকেরও কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাস

LPG cylinders Price (Symbolic Picture)
LPG cylinders Price (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১ জানুয়ারি থেকে আর ১০০০ টাকা নয়,মাত্র ৪৫০ টাকাতেই হেঁশেলে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার।তবে সকলে নয়, যারা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত, তারাই এই সুবিধা পাবেন।

সব রাজ্যে নয়, আপাতত রাজস্থানে এই পরিষেবা মিলবে। আসলে নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করছে নতুন সরকার। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কম দামে রান্নার গ্যাস পৌঁছে দেবেন গৃহস্থের হেঁশেলে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘোষণা করেন যে রাজ্য সরকার ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেবে। আগামী ১ জানুয়ারি থেকেই এই পরিষেবা মিলবে। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা ৪৫০ টাকায় এই পরিষেবা পাবেন।

বর্তমানে কেন্দ্রের উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকরা ৫০০ টাকায় রান্নার গ্যাস পান। তবে রাজস্থানে এবার থেকে সিলিন্ডার কিনতে আরও ৫০ টাকা কম খরচ হবে। বুধবার রাজস্থানের টঙ্ক থেকে একটি জনসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভজন লাল। পরে এক্স হ্যান্ডেলেও তিনি এই ঘোষণা করেন।

পোস্টে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস- এই নীতি থেকেই অনুপ্রেরণা নিয়ে রাজস্থান সরকার সুশাসনের লক্ষ্যে প্রত্য়েক বিপিএল গ্রাহক ও উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ৪৫০ টাকায় গ্য়াস সিলিন্ডার দেওয়া হবে। মোদীজির গ্যারান্টি মানে তা পূরণ হবেই।”

মুখ্যমন্ত্রী জানান, মাত্র ৪৫০ টাকাতেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে। সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ভর্তুকি জমা পড়বে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…