Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 year ago

Haryana cabinet: হরিয়ানায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ১৭ অক্টোবর, পাঁচকুলায় হবে অনুষ্ঠান

Haryana cabinet
Haryana cabinet

 

চন্ডীগড়, ১২ অক্টোবর : হরিয়ানায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হবে আগামী ১৭ অক্টোবর। ওই দিন মুখ্যমন্ত্রী ও হরিয়ানা মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, অনুষ্ঠানটি হবে হরিয়ানার পাঁচকুলায়। শনিবার এমনটাই জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার। খাট্টার বলেছেন, "আমরা প্রধানমন্ত্রীর সম্মতি পেয়েছি, ১৭ অক্টোবর পাঁচকুলায় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা শপথ নেবে।"

এক দশকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পাঁচকুলায় বিজেপি সরকারের ভিভিআইপি-সজ্জিত শপথ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সেক্টর ৫-এর শালিমার মলের কাছে দশেরা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, শনিবার খাট্টার জানিয়েছেন ১৭ অক্টোবর হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

You might also like!